বিশ্বপট
আন্তর্জাতিক সংবাদ ও বৈশ্বিক বিষয়াবলী
4টি প্রকাশিত সংবাদ পাওয়া গেছে
বিশ্বপটনেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০
নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে নেপালে ৬৭৫ জন ও চীনে অন্তত ১৬ জন রয়েছে।
বিশ্বপটযুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেও কমেছে তেলের দাম!
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। এছাড়া, মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ চলাচল প্রায় স্বাভাবিক থাকায় সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ১টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার, বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।
বিশ্বপটজুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: এ্যানি
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিলো? গত ১৭ বছর কোথায় ছিলো? এসব তো প্রশ্নের বিষয়। আমরা তো জোট করেছি, যুগপৎ আন্দোলন করেছি।
বিশ্বপটএবার মোদিবিরোধী পোস্টদাতাদের খুঁজছে পুলিশ
ভারতে সিজেপির নেতৃত্বে চলা যুব আন্দোলন শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়িয়েছে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট শনাক্তে বিভিন্ন প্ল্যাটফর্মে তদারকি চালানোর পাশাপাশি কিছু কনটেন্ট অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
